ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

কলাগাছের তন্তু দিয়ে তৈরি শাড়ি উপহার পেলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ২৬৯ বার পড়া হয়েছে

এফএনএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ি ও হস্তশিল্পজাত পণ্য গ্রহণ করেছেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলা গাছের তন্তু থেকে মনিপুরী ডিজাইনের এই শাড়ি তৈরি করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে কলাবতী শাড়ি ও হস্তশিল্পজাত পণ্য গ্রহণ করেন প্রধানমন্ত্রী। বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি কলাগাছের তন্তু থেকে তৈরি ৩টি শাড়ি এবং ২টি জুয়েলারি বক্স প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলা গাছের তন্তু থেকে মনিপুরী ডিজাইনের এই শাড়ি প্রস্তুত করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া শাড়ি ৩টি তৈরি করেছেন অঞ্জলী দেবী ও দত্ত সিংহ। কলাবতী শাড়ি ছাড়াও পার্বত্য এলাকায় বাসোপযোগী আশ্রয়ণের একটি বিশেষ মাচাং ঘরের মডেল, জেলা ব্র্যান্ডের ক্যালেন্ডার এবং ব্র্যান্ড বুক প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়। বান্দরবানের জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর কাছে এসব হস্তান্তর করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলাগাছের তন্তু দিয়ে তৈরি শাড়ি উপহার পেলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩