ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দেওয়ার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, আহবায়ক আওলাদ, সদস্য সচিব তারেক বাবা দিবসে স্মৃতির গভীরে এক সন্তানের আর্তি “ওপারে থাকা আমার সুপারহিরো” ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার কাঁঠালিয়ায় ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ সিলেটে প্রেমের টানে স্কুলছাত্রীকে নিয়ে উধাও গৃহশিক্ষক, এক মাস পর উদ্ধার; গ্রেপ্তার শিক্ষক রাজশাহী প্রেসক্লাবকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জরুরি সভা, প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার গাইবান্ধায় ট্রাফিক সার্জেন্ট ও কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

কাপাসিয়ায় গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেফতার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ
  • আপডেট সময় : ০৫:৩৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশের এক সফল অভিযানে উপজেলার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান ও ১ নম্বর আসামি মিলনকে (৫৩) গ্রেফতার করা হয়েছে। গতকাল (১৯ জুন) শুক্রবার উপজেলার ত্রিমোহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি মিলন কাপাসিয়া উপজেলার পেওরাইট গ্রামের শামসুদ্দিন ও মিনারা দম্পতির ছেলে।

মামলা সুত্রে জানা যায়,গত ১৭ জুন ২০২৬ তারিখে কাপাসিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) ধারায় একটি গণধর্ষণ মামলা দায়ের করা হয় (মামলা নং-২৩)। ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়া থানা পুলিশের একটি চৌকস দল গতকাল ত্রিমোহনী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার মূল হোতা মিলনকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে সক্ষম হয়। কাপাসিয়া থানার ওসি মোঃ নাসির আহমদ জানান”নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কাপাসিয়া থানা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ঘটনার পর থেকেই আমরা আসামিদের গ্রেফতারে তৎপর ছিলাম। এরই ধারাবাহিকতায় মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারেও আমাদের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।”

এলাকার সাধারণ মানুষ পুলিশের এই দ্রুত পদক্ষেপ ও প্রধান আসামিকে গ্রেফতারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন এবং জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাপাসিয়ায় গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬