কাশিনাথপুর এলাকার মাদক ব্যবসায়ীদের আতংক এসআই শামসুল আলম
- আপডেট সময় : ০৭:৩৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে
কাশিনাথপুর এলাকার মাদক ব্যববসা ও জড়িতদের আতংকে পরিণত হয়েছে কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামসুল আলম ।
কাশিনাথপুর পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকে মাদকমুক্ত কাশিনাথপুর ইউনিয়ন গড়তে কাজ করে যাচ্ছেন তিনি। একের পর এক মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার করে সচেতন মহলের প্রশংসায় ভাসছেন মেধাবী এই পুলিশ কর্মকর্তা।
কাজুরিয়া এলাকার ইয়াবা সম্রাট ইমরান ও করিয়াল এলাকার চিহ্নিত মাদক দম্পতি রুসনাই-লিপি কে গ্রেফতার ছাড়াও সর্বশেষ তিনমাসে প্রায় শতাধিক মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার করে মাদক ব্যবসায়ীর সুস্থ পথে ফিরে আসার ঈঙ্গিত দিচ্ছেন তিনি।
কাশিনাথপুর এলাকার একাধিক সচেতন ব্যক্তি জানান, অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে কাশিনাথপুর ফাঁড়ি পুলিশের ভূমিকা প্রশংসনীয়। মাদক নির্মূলে কাশিনাথপুর ফাঁড়ির ইনচার্জ এসআই শামসুল আলমকে প্রয়োজনীয় সহযোগিতা করার অঙ্গীকার করেন তারা।
এবিষয়ে কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামসুল আলম প্রামাণিক বলেন,মাদক জাতির শত্রু। পাবনা জেলার সুযোগ্য ছুফি উল্লাহ্ মহোদয়ের নেতৃত্বে মাদকমুক্ত সমাজ গড়তে আমরা কাজ করে যাচ্ছে। মাদক উৎঘাতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জনসাধারণের নিকট থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেলে ইনশাল্লাহ মাদক মুক্ত ইউনিয়ন গড়তে সক্ষম হবো।












