ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত পাবনায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ১১ কুমিল্লায় ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত পায়রা বন্দরের বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তির ‘টিয়াখালী-৪ কুমিল্লায় ১৩০ জন গ্রেপ্তার’ ১৮ কেজি গাঁজা ও ৪৪৩ পিস ইয়াবা উদ্ধার লালপুরে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, ২ ড্রাম ট্রাক জব্দ নবীনগর প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি তজুমদ্দিনে গফুর গ্রেপ্তার, পরে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৪১৫ দিনাজপুরের বীরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ১৩০ জন গ্রেপ্তার’ ১৮ কেজি গাঁজা ও ৪৪৩ পিস ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

কুমিল্লায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮ কেজি গাঁজা ও ৪৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় ৫৪টি পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলার মোট ১৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের দিকনির্দেশনায় জেলার সব থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ী ও ২৫ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জেলা পুলিশ বলছে, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লায় ১৩০ জন গ্রেপ্তার’ ১৮ কেজি গাঁজা ও ৪৪৩ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৮:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬