ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

খরচ কমাতে মন্ত্রীদের গাড়ি নিলামে তুলবে পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে

এফএনএস
চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। ঋণে জর্জরিত দেশটি। এই সংকটে অর্থ সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নিয়েছে শাহাবাজ শরিফের সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ জানান, মন্ত্রিসভার সদস্যদের ব্যবহৃত সব বিলাসবহুল গাড়ি বাতিল করে নিলামে তোলা হবে। গত বুধবার তিনি দাবি করেন, তার সরকারের নেওয়া একাধিক নতুন পদক্ষেপে বছরে ২০০ বিলিয়ন রুপি সাশ্রয়ে সহায়তা করবে। ডনের প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্প্রতি ৩ বিলিয়ন ডলারে নেমে গেছে। এমন বাস্তবতায় অর্থনৈতিক সংকট কাটাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, ‘মন্ত্রিসভার সদস্যদের ব্যবহার সব বিলাসবহুল গাড়ি বাতিল করে নিলামে তোলা হবে। প্রয়োজন অনুযায়ী মন্ত্রীদের নিরাপত্তায় একটি মাত্র গাড়ি দেওয়া হবে। মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টারা স্বেচ্ছায় তাদের বেতন-ভাতা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে সব মন্ত্রী তাদের নিজস্ব টেলিফোন, বিদ্যুৎ, পানি ও গ্যাসের বিল পরিশোধ করবেন।’ তবে বিদেশি অতিথিদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। ফেডারেল মন্ত্রীরা অভ্যন্তরীণ ভ্রমণ বা বিদেশে যাওয়ার সময় ইকোনমিক ক্লাসে ভ্রমণ করবেন। স্টাফদের আর রাষ্ট্রীয় সফরে যেতে দেওয়া হবে না এবং মন্ত্রিসভার সদস্যরা বিদেশ সফরের সময় পাঁচতারকা হোটেলে থাকতে পারবেন না বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত বিলাসবহুল পণ্য কেনার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। একই সময় পর্যন্ত নতুন গাড়ি কেনার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। গ্যাস ও বিদ্যুৎ সংরক্ষণে গ্রীষ্মে সকাল সাড়ে ৭টায় অফিস খোলার পরামর্শ গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের একাধিক প্লট বরাদ্দ দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খরচ কমাতে মন্ত্রীদের গাড়ি নিলামে তুলবে পাকিস্তান

আপডেট সময় : ০১:০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩