সংবাদ শিরোনাম ::
জল ঢাকায় ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১
সুমন মিয়া, জল ঢাকা উপজেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ৩৯৫ বার পড়া হয়েছে
নীলফামারীর জলঢাকা উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার দুপুরে পৌর শহরের পেট্রোর পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম মেহেদী হাসান তুহিন। তিনি উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের মোঃ আজম মিয়ার ছেলে। জলঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দেওয়া তথ্যানুযায়ী জানাগেছে, ডালিয়া রংপুর মহাসড়কের পেট্রোল পাম্প ব্রীজের কাছে পাথর বোঝাই একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগায় এ দূর্ঘটনা ঘটলে মেহেদী হাসান তুহিন মৃত্যুবরণ করেন।
অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রহিম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। নিহত কিশোরের পরিবার যেভাবে চাইবে, পরবর্তী ব্যাবস্থা সেভাবেই হবে।










