ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের গোপন বৈঠক নিয়ে ঈশ্বরদীতে বিএনপির অভিযোগ, তদন্তের দাবি সাংবাদিক আরবিএস পাভেল চাঁদাবাজ নাকি ষড়যন্ত্রের শিকার? পূর্ণাঙ্গ ঘটনায় উঠছে নানা প্রশ্ন বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন সংরক্ষিত নারী আসনে দ্বিতীয়বার এমপি মনোনীত নেওয়াজ হালিমা আরলীকে অভিনন্দন প্রবাসীর নিকট থেকে চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকি  ঢাকায় জেসিআই কার্নিভাল অনুষ্ঠিত পাবনায় সাংবাদিককে মেরে পুলিশে দেওয়ার হুমকি

জামায়াতের গোপন বৈঠক নিয়ে ঈশ্বরদীতে বিএনপির অভিযোগ, তদন্তের দাবি

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামে জামায়াত-শিবিরের কথিত গোপন বৈঠককে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বিএনপি| একই সঙ্গে এ ঘটনাকে ঘিরে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে|

শনিবার (২ মে) বিকেল ৫টায় মুলাডুলি ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. আব্দুর রাজ্জাক|

তিনি বলেন, পহেলা মে সন্ধ্যায় ফরিদপুর গ্রামের একটি নির্জন লিচু বাগানে জামায়াত-শিবিরের একটি বৈঠক হয়| সেখানে রাস্তা উদ্বোধনকে কেন্দ্র করে তাদের নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে সংঘর্ষের ঘটনা ঘটে|

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ওই ঘটনার দায় এড়াতে একটি পক্ষ পরিকল্পিতভাবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে এবং বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে| আব্দুর রাজ্জাক বলেন, এ ধরনের অপপ্রচার শুধু বিএনপির ভাবমূর্তি নয়, বর্তমান সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে|বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকি-ধামকি ও মিথ্যা মামলার আশঙ্কার কথাও তুলে ধরা হয়| সংবাদ সম্মেলন থেকে বক্তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের দাবি জানান এবং দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান|

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, মুলাডুলি ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহনাজ পারভীন মাহফুজা, বিএনপি নেতা রুহুল আমিন বাবু দেওয়ান, রুহুল আমিন বাবলু, ফিরোজুল হক, শফি মন্ডল, হাবিবুর রহমান হাবিব, রুহুল আমিন, মুলাডুলি ইউনিয়ণ যুবদলের আহবায়ক শরিফুল হক শরীফ, সদস্য সচিব আলী আকবর, যুবনেতা ইশারত আলী, শেখ শরিফ, সোহাগ, আশরাফুল, ফরজ আলী, আরিফুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক রুহুল আমিন সজিব, ছাত্রনেতা জিয়াউর রহমান, রকিব খান, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সহ: সাধারণ সম্পাদক জুবায়ের ইমরান খান, সুমন শেখ, সজিব প্রমুখ|

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামায়াতের গোপন বৈঠক নিয়ে ঈশ্বরদীতে বিএনপির অভিযোগ, তদন্তের দাবি

আপডেট সময় : ০৭:৫৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬