ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপার গ্রেফতার

মোঃ রাসিজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
  • আপডেট সময় : ১০:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

Oplus_131072

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে একটি দাখিল মাদ্রাসার সুপারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন সাইদুর রহমান, উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার।

মামলার সূত্রে জানা যায়, জাল সনদের মাধ্যমে ওই মাদ্রাসায় একজন শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ এনে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্তের দায়িত্ব সিআইডিকে প্রদান করেন।

তদন্ত শেষে সিআইডি আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানার ভিত্তিতে সাদা পোশাকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুর রহমান এর আগেও নিয়োগ-সংক্রান্ত জালিয়াতির একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন। এছাড়া তিনি নিজেকে একটি দৈনিক পত্রিকার সাংবাদিক পরিচয় দিতেন বলেও অভিযোগ রয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপার গ্রেফতার

আপডেট সময় : ১০:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬