ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

জিপিএ-৫ পেয়েছেন গণ অভ্যুত্থানে শহীদ আবু রায়হান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ৪৫৫ বার পড়া হয়েছে

আলীম পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে ঘাতকদের অগ্নিসংযোগে শহীদ আবু রায়হান।

মঙ্গলবার (১৫ই অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন শহীদ আবু রায়হানের বাবা ফজলে আলম রাশেদ।

ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফজলে আলম ও রেহেনা বেগম দম্পতির সন্তান আবু রায়হান। স্বপ্ন ছিল মেডিকেলে পড়াশোনা করে চিকিৎসক হবেন এক মাত্র সন্তান আবু রায়হান। সেভাবে তাকে ছোট বেলা থেকে গড়ে তুলেছেন তাঁর পরিবার। প্রাথমিক থেকে প্রথম স্থান অধিকারী রায়হান দাখিল পরীক্ষায় পেয়েছেন জিপিএ-৫। সদ্য প্রকাশিত আলীম পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে আবু রায়হান।

এর আগে সন্তানের ফলাফলের কৃতিত্বে মিষ্টি মুখে মুখরিত ছিল পরিবার ও প্রতিবেশীরা। এবারের ফলাফলে সন্তানের স্মৃতি দেখে ডুকরে কাঁদছেন পরিবার, স্বজন ও প্রতিবেশীরা।

শহীদ আবু রায়হানের বাবা ফজলে আলম রাশেদ বলেন, আজকের আনন্দের দিনে এতটুকু ভেবে আনন্দ লাগছে, আমার মেধাবী সন্তান শহীদ হয়েছে দেশের জন্য। আমি একজন গর্বিত শহীদের বাবা। তাকে একজন মানবিক চিকিৎসক বানানোর স্বপ্ন পূরণ হয়নি। তবে তার রেখে যাওয়া নতুন বাংলাদেশ আবার নতুন করে সাজবে এই প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জিপিএ-৫ পেয়েছেন গণ অভ্যুত্থানে শহীদ আবু রায়হান

আপডেট সময় : ০৬:৪৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪