ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ২৪৮০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ৩২২ বার পড়া হয়েছে

এফএনএস

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৪৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৪৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে এক হাজার ৯১৯ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৫৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ৭৬৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে এক হাজার ১০৩ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৬৬১ জন ছাড়পত্র পেয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৮ জনের জনের মৃত্যু হয়েছে। মৃত ১১ জন ঢাকা সিটিতে এবং সাতজন সারা দেশে (ঢাকা সিটি ব্যতিত) মারা যান। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৩১৮ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৯৮ জন মারা যান। চলতি বছরের ১৪ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮৭ হাজার ৮৯১ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৪৩ হাজার ৬৬৫ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৪৪ হাজার ২২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৭৮ হাজার ৪৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৩৯ হাজার ২০৭ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৩৮ হাজার ৮৩৭ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে সারা দেশে মোট নয় হাজার ৪৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকা সিটিতে চার হাজার ১৪০ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) পাঁচ হাজার ২৯১ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ২৪৮০

আপডেট সময় : ১০:৫৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩