ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

ধামইরহাটে বিশেষ মাদকবিরোধী অভিযান: ৫০ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে

Oplus_131072

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ধামইরহাট থানা পুলিশ ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ২,৪০০ টাকা উদ্ধারসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ধামইরহাট থানার একটি বিশেষ টিম উপজেলার ৫নং আড়ানগর ইউনিয়নের লক্ষণপাড়া (উত্তরপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে পলাতক আসামি মো. আবুল হোসেন (৪৫)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২,৪০০ টাকা উদ্ধার করা হয়।

এ সময় হাতেনাতে আটক করা হয় মোছা. ফেরদৌস ওরফে ফেরদৌসি (৪৪)-কে। তিনি মৃত রইচ উদ্দিন ও মৃত জরিনা বেগমের কন্যা এবং মো. আবুল হোসেনের স্ত্রী। তার বাড়ি লক্ষণপাড়া (উত্তরপাড়া), ধামইরহাট থানা, নওগাঁ জেলায়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধামইরহাটে বিশেষ মাদকবিরোধী অভিযান: ৫০ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬