ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৩৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ জন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৪ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ধামইরহাট থানার একটি বিশেষ টিম উপজেলার ৬ নম্বর আলমপুর ইউনিয়নের রসুলবিল গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. মাহবুবুর রহমান মাবুদ (৫৬), পিতা: মৃত হাফেজ উদ্দিন মণ্ডলের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. মাহবুবুর রহমান মাবুদ (৫৬), পিতা: মৃত হাফেজ উদ্দিন মণ্ডল, গ্রাম: রসুলবিল, থানা: ধামইরহাট, জেলা: নওগাঁ।
২. মো. আমজাদ হোসেন (৪০), পিতা: মৃত কফিল উদ্দিন, গ্রাম: উদয়শ্রী নলপুকুর, থানা: ধামইরহাট, জেলা: নওগাঁ।
পুলিশ জানিয়েছে, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।










