ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নওগাঁর পোরশায় ২ মাদক ব্যবসায়ী আটক

এম এ রাজ্জাক, নওগাঁ, প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:২০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ২৮২ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশায় সুলতান শাহ্ (৪২) ও নুরুল ইসলাম (৫৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর টহল দল। মঙ্গলবার উপজেলার শিশা বাজার নিজ দোকান ঘর ও ঘাটনগর কানা পাহাড় থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- শিশা শাহুপাড়ার মৃত মজিবর রহমান ও ঘাটনগর কানাপাহাড়ের মৃত মুনতাজ আলীর ছেলে।

মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর পরিদর্শক শামসুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আবির হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শিশা বাজারে অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সুলতানকে এবং নুরুলকে ৫ গ্রাম বাদামী রঙ্গের হেরোইন ও ৫০পিস ইয়াবাসহ আটক করা করে। রাতেই তাদের পোরশা থানায় সোপর্দ করা হয়েছে।

পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এ ব্যাপারে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে ও আটককৃতদের বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর পোরশায় ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১০:২০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪