ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

নওগাঁর মহাদেবপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

Oplus_131072

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মহাদেবপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জানতে পারে, মহাদেবপুর বাজারের কাজী সুপার মার্কেটে অবস্থিত ‘স্বপ্ন আশা কসমেটিকস’ নামের একটি দোকানে প্রসাধনী ব্যবসার আড়ালে ট্যাপেন্টাডল ট্যাবলেট মজুত রেখে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২১ জুলাই বিকেলে ডিবি পুলিশ অভিযান চালালে দোকান মালিক পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দোকানের ভেতরে র‍্যাকে রাখা একটি কালো পলিথিন থেকে ৭ পাতায় মোট ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মানিক (৪৫), পিতা: গোপাল চন্দ্র, গ্রাম: দুলালপাড়া, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর মহাদেবপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

আপডেট সময় : ০৬:৫১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬