নওগাঁ জেলার সাপাহারে পৃথক মামলা, জিডি ও ওয়ারেন্টে ৬ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
নওগাঁর সাপাহার উপজেলায় পৃথক পৃথক মামলা, সাধারণ ডায়েরি (জিডি) এবং আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে সাপাহার থানা পুলিশ। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সাপাহার থানার মামলা নং-৮ (তারিখ: ১৪ জুলাই ২০২৬)-এর এজাহারভুক্ত আসামি মো. সাগর (৩০) ও মোছা. আকলিমা (৫৫)-কে উপজেলার দিঘিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া মামলা নং-১৪ (তারিখ: ২৪ জুলাই ২০২৬)-এর এজাহারভুক্ত আসামি মো. আল আমিন (২৬)-কে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে জিডি নং-১২৩৯ (তারিখ: ২৪ জুলাই ২০২৬)-এর ভিত্তিতে মো. গিয়াস উদ্দিন (৩৮) ও মো. আলাউদ্দিন (২৮)-কে আটক করে পুলিশ।
অপরদিকে, জিআর-১৯৩/১৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. শরীফুল ইসলাম (৪৫)-কেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সকল আসামিকে সরকারি প্রিজনভ্যানে করে কোর্ট পুলিশ পরিদর্শক, সদর কোর্ট, নওগাঁ-এর কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং আদালতের নির্দেশ বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










