নওগাঁ শহরে এআই-সংযুক্ত ডিজিটাল নিরাপত্তা পরিকল্পনার কাজ এগিয়ে চলছে
- আপডেট সময় : ১২:৪৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের পরিকল্পনায় বাস্তবায়নাধীন “Artificial Intelligence Connected Digital Security Plan for Noagaon Town” কর্মসূচির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
জেলা পুলিশ জানায়, ইতোমধ্যে নওগাঁ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উন্নতমানের নেটওয়ার্ক লাইন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া সম্প্রতি আন্তর্জাতিক মানের একাধিক সিসিটিভি ক্যামেরাসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছেছে।
জেলা পুলিশের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে নওগাঁ শহরে অপরাধ প্রতিরোধ, দ্রুত অপরাধী শনাক্তকরণ এবং সার্বক্ষণিক ডিজিটাল নজরদারির আওতায় পুরো শহরকে নিয়ে আসা।
কর্মসূচির প্রথম ধাপে শহরের গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল, বাণিজ্যিক ও ব্যবসাকেন্দ্র, সরকারি গুরুত্বপূর্ণ অফিস-আদালত, হাসপাতাল, জনসমাগমস্থল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হবে।
জেলা পুলিশ জানিয়েছে, অংশীজনদের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নওগাঁ শহরকে আরও নিরাপদ ও আধুনিক ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।










