ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

এফএনএস
আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) পাঁচ সদস্যের যৌথ প্রতিনিধিদল। আইআরআই এক বিবৃতিতে জানায়, যৌথ প্রতিনিধিদল ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও পরে সম্ভাব্য নির্বাচনী সহিংসতার পরিস্থিতির ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি সীমিত মূল্যায়ন করবে। দলটিতে পাঁচজন বিশ্লেষক রয়েছেন। তারা বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে অনুমতি পেয়েছেন। তারা ছয় থেকে আট সপ্তাহ বাংলাদেশে থাকবেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রতিনিধিদল বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতা, আন্তঃদলীয় সহিংসতা, নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠী লক্ষ্য করে সহিংসতা, অনলাইন হয়রানি ও হুমকি, সেই সঙ্গে এ ধরনের সহিংসতা মোকাবিলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন করবেন। নির্বাচনী প্রক্রিয়া শেষে প্রতিনিধিদলটি ভবিষ্যৎ নির্বাচনে সহিংসতা কমাতে গঠনমূলক সুপারিশসহ নির্বাচনী সহিংসতার ওপর একটি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করবে। এর আগে এনডিআই-আইআরআইয়ের যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন গত ৮ থেকে ১১ অক্টোবর বাংলাদেশে আসে করেন। সেই মিশন পাঁচ দফা সুপারিশ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

আপডেট সময় : ০৯:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩