ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

পঞ্চগড়ে ১৮ বিজিবি’র অভিযানে ফেনসিডিলসহ আটক -১

মোঃ রাশেদুল ইসলাম , পঞ্চগড়
  • আপডেট সময় : ০৫:১৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ৩৯৮ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় ৫০ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করেছে ১৮ বিজিবি’র বাংলাবান্ধা বিওপির সদস্যরা।

আটক ব্যক্তি হলেন তেতুলিয়া উপজেলার ১ নং বাংলাবান্ধা ইউনিয়নের মোঃ রহিম উদ্দিন এর ছেলে মোঃ জয়নাল আবেদীন (৩৫) সোমবার (৩০-সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে বাংলাবান্ধা ইউনিয়নের সর্দারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরবর্তীতে আটক জয়নাল আবেদীনকে তেতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ১৮ বিজিবি বি কোম্পানি বাংলাবান্ধা বিওপির সুবেদার মোঃ ফারুক হোসেন বাদী হয়ে জয়নাল আবেদীনকে ফেনসিডিলসহ তেতুলিয়া মডেল থানায় এজাহার জমা দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত বাংলাদেশ সীমান্তের সর্দারপাড়া এলাকার মেইন পিলার ৭৩২/১০ এর কাছে বিজিবি অবস্থান নেন। পরবর্তীতে ভারত থেকে নিয়ে আসা অবৈধ ফেনসিডিল সহ জয়নাল আবেদীন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে হাতেনাতে বিজিবি তাকে আটক করে।

এ বিষয়ে তেতুলিয়া মডেল থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সকল প্রকার আইনানুক প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জয়নাল আবেদীনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে বিজিবির মাদকবিরোধী তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। যারা অবৈধ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয় এজন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন অনেকেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে ১৮ বিজিবি’র অভিযানে ফেনসিডিলসহ আটক -১

আপডেট সময় : ০৫:১৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪