ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় সাংবাদিককে মেরে পুলিশে দেওয়ার হুমকি পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান”

পঞ্চগড়ে (৫৬ বিজিবি) কর্তৃক জনসচেতনতা মূলক সভা এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড় প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৩৫৬ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬) বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় বসবাসরত জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শুরুর পূর্বে সীমান্তবর্তী জনসাধারণের জন্য স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চার জন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক স্থানীয় প্রায় পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এ সময় বিনামূল্যে রোগীর ঔষধ সরবরাহ করা হয়। বৃহষ্পতিবার (১৯ -সেপ্টেম্বর) ২০২৪ তারিখে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির অধিনস্হ পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ঢাঙ্গীপুকুরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় দুপুর ০২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেডিক্যাল ক্যাম্পেইন এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমান, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, ঠাকুরগাঁও।

সভার প্রধান অতিথি কর্তৃক মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, মহাপরিচালক মহোদয় এবং রিজিয়ন কমান্ডার মহোদয়ের দিকনির্দেশনার আলোকে বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে অনুপ্রবেশ করা থেকে বিরত থাকতে হবে। কোন ভাবেই ভারতে অনুপ্রবেশের চেষ্টা করা যাবে না। সীমান্তবর্তী জনসাধারণ কর্তৃক গবাদি পশু চরানো, মাছ ধরতে যাওয়া বা ঘাস কাটতে গিয়ে সীমান্ত অতিক্রম করা যাবে না। সীমান্ত হত্যা বন্ধে সীমান্ত সংক্রান্ত সকল অপরাধ থেকে সীমান্তবর্তী জনসাধারণকে বিরত থাকতে হবে।

মাদকদ্রব্য ও গরুসহ যে কোন চোরাচালানের সাথে জড়িত হওয়া যাবে না। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। বাংলাদেশী লোকজন/গবাদী পশু দ্বারা ভারতীয় কৃষকের ফসল নষ্ট করা যাবে না। বাংলাদেশী কৃষক কর্তৃক জমি চাষাবাদের সময় শূন্য রেখা অতিক্রম করা যাবে না। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিয়ে কোন ধরণের গুজব প্রচার করা যাবে না। সীমান্তের ১৫০ গজের মধ্যে ৩ ফুটের অধিক উচ্চতার ফসল চাষাবাদ না করা।

উক্ত জনসচেতনতামূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, এএসসি। এছাড়াও, অন্যান্যদের মধ্যে অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ আলী আকবর, সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ, বিজিবি কোম্পানী কমান্ডারগণ, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যগণ, শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে (৫৬ বিজিবি) কর্তৃক জনসচেতনতা মূলক সভা এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

আপডেট সময় : ০৩:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪