ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহর এখন ‘ময়লার ভাগাড়’, দুর্গন্ধেই অতিষ্ঠ জনজীবন পত্নীতলায় পুলিশের সফল মাদকবিরোধী অভিযান১৩.৭৫ লিটার চোলাইমদসহ নারী মাদক কারবারি আটক কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ জীর্ণশীর্ণ শতবর্ষী পিতলের রথ, হারিয়ে যাচ্ছে মান্দার ঐতিহ্যএকসময় ১০ দিনের জমজমাট রথযাত্রা মেলা, এখন নেই সেই প্রাণচাঞ্চল্য সাংবাদিকদের অধিকার ও বৈষম্যের প্রতিবাদে কুমিল্লায় অবস্থান কর্মসূচি, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন জনগণের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছায় সড়ক সংস্কার করল ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি ময়মনসিংহ সদরে সরকারি খাস জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সরকারের বিশেষ উদ্যোগে ২ লাখ ২৯ হাজার কৃষকের ঋণ পরিশোধ, রাকাবের সফল বাস্তবায়ন মদনে হাওড়ে গোখাদ্যের তীব্র সংকটে কৃষকের হাহাকার

পত্নীতলায় পুলিশের সফল মাদকবিরোধী অভিযান১৩.৭৫ লিটার চোলাইমদসহ নারী মাদক কারবারি আটক

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আবারও সফল অভিযান পরিচালনা করেছে পত্নীতলা থানা পুলিশ। অভিযানে ১৩.৭৫ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধারসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই ২০২৬) বিকেল প্রায় ৪টার দিকে পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে উপজেলার উষ্টি হাটপুকুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নিজ বসতবাড়ি থেকে শ্রীমতি লতা রানী (৪২) নামে এক নারীকে আটক করা হয়। তিনি ধনেশ্বর ওরফে ধনির স্ত্রী।

পুলিশ জানায়, অভিযানের সময় তল্লাশি চালিয়ে আটক নারীর হেফাজত থেকে মোট ১৩.৭৫ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, অপরাধ দমন এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মাদক একটি সামাজিক ব্যাধি। তাই মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই নয়, সচেতন নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন। সন্দেহজনক কোনো মাদক সংক্রান্ত তথ্য থাকলে পুলিশকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে পত্নীতলা থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পত্নীতলায় পুলিশের সফল মাদকবিরোধী অভিযান১৩.৭৫ লিটার চোলাইমদসহ নারী মাদক কারবারি আটক

আপডেট সময় : ১০:০০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬