ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

পল্লী বিদ্যুতের কমপ্লিট শাটডাউনে সাড়ে ৫ লাখ গ্রাহকের দূর্ভোগ, ৯ ঘন্টা পর বিদ্যুৎ সংযোগ চালু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ৩১৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুতের কমপ্লিট শাটডাউনের কারণে দীর্ঘ ৯ ঘন্ট বন্ধ ছিল বিদ্যুৎ সরবরাহ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে জেলার ৯টি উপজেলায় পল্লী বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এতে করে হাসপাতালের রোগীসহ দুর্ভোগ পোহাতে হয় পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রাহকদের।

পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের হস্তক্ষেপে দীর্ঘ ৯ ঘন্টা পর সমঝোতার ভিত্তিতে সন্ধ্যা ০৭ টায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আইবি-পল্লী বিদ্যুৎ একীভূতকরণ এবং অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে আন্দোলন চলছে।

পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের দাবি, আন্দোলন করায় এরই মধ্যে ১০ কর্মকর্তার নামে মামলা হয়েছে। তাদের মধ্যে চারজনকে বৃহস্পতিবার সকালে আটক করা হয়। এছাড়া পল্লী বিদ্যুতের ২০ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। যার মধ্যে  ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মোহাম্মদ মকবুল হোসেন ও উপ মহাব্যবস্থাপক আসাদুজ্জামান ভূঁইয়াও বরখাস্ত হয়েছেন।

ফলে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পল্লী বিদ্যুৎ সেবা বন্ধ করে দেওয়া হয়। এতে করে জেলায় প্রায় সাড়ে ৫ লাখ গ্রাহক ভোগান্তিতে পড়েন। বিদ্যুৎ না থাকায় বিশেষ করে হাসপাতালে রোগীদের বেশি ঝামেলা হয়। এসময় বিভিন্ন উপজেলার মিল কারখানা বন্ধ থাকায় ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদেরও দূর্ভোগে পড়তে হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

তবে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, সারাদেশের মত ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুতের কমপ্লিট শাটডাউন চলছিল। বিদ্যুতের কর্মকর্তাদের নিয়ে বসা হয়েছিল। আশা করা যায় কিছুক্ষণের মধ্য বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।আলোচনার পরপরই সন্ধ্যা ০৭ টায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পল্লী বিদ্যুতের কমপ্লিট শাটডাউনে সাড়ে ৫ লাখ গ্রাহকের দূর্ভোগ, ৯ ঘন্টা পর বিদ্যুৎ সংযোগ চালু

আপডেট সময় : ০২:২৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪