ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পাবনায় চাঁদাবাজি ও অপসাংবাদিকতার অভিযোগে আদনান উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ২৬৮ বার পড়া হয়েছে

পাবনায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও অপসাংবাদিকতার অভিযোগে এস এম আদনান উদ্দিন এবং তার নিয়ন্ত্রিত স্থানীয় পত্রিকা “দৈনিক পাবনার চেতনা”-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল (রবিবার) বেলা ১১টার দিকে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পাবনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিরাজুম মুনিরার নেতৃত্বে ভুক্তভোগীরা এ মানববন্ধন পালন করেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, এস এম আদনান উদ্দিন নিজেকে “পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক” পরিচয় দিয়ে জেলার বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি, ভয়ভীতি সৃষ্টি এবং রাজনৈতিক প্রভাব খাটানোর মাধ্যমে প্রশাসনিক অস্থিরতা তৈরির অপচেষ্টা করছেন।

এতে আরও উল্লেখ করা হয়, “দৈনিক পাবনার চেতনা” পত্রিকাকে ব্যবহার করে তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করছেন। এছাড়া নারী, ছাত্র ও সাধারণ মানুষের বিরুদ্ধে কুৎসা রটিয়ে সম্মানহানির অপপ্রচার চালানোসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তোলা হয়।

স্মারকলিপিতে চার দফা দাবি উত্থাপন করা হয়েছে:
১. এস এম আদনান উদ্দিনের বিরুদ্ধে আইনগত তদন্ত ও ব্যবস্থা গ্রহণ।
২. তার নেতৃত্বে সংঘটিত চাঁদাবাজি ও অপসাংবাদিকতার নেটওয়ার্ক চিহ্নিত করে ভেঙে দেওয়া।
৩. ভুক্তভোগী ব্যক্তি ও পরিবারকে নিরাপত্তা প্রদান।
৪. জনস্বার্থে “দৈনিক পাবনার চেতনা” পত্রিকার কার্যক্রম মনিটরিং এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

মানববন্ধনে বক্তারা বলেন, “পাবনার শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় এই সন্ত্রাসী কর্মকাণ্ড সাধারণ মানুষের নিরাপত্তাকে আরও হুমকির মুখে ফেলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় চাঁদাবাজি ও অপসাংবাদিকতার অভিযোগে আদনান উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৫৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫