ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
 বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ

পাবনায় জিংক ধানের বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ প্রদান

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে
পাবনায় বিনামূল্যে নতুন জাতের উন্নত মানের ধানের বীজ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বীজ বিপণন ও ধান উৎপাদনের উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এতে জেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (০৫ নভেম্বর) বেলা ১১টার দিকে পাবনা সদর উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে এই বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পাবনার উপপরিচালক কৃষিবিদ ড. মো. জামাল উদ্দীন। স্কেলিং বায়োফর্টিফাইড ক্রপ প্রজেক্ট-আইএফপিআরআই হারভেস্টপ্লাসের বীজ নিয়ে তথ্য তুলে ধরেন হারভেস্টপ্লাস বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ওয়াহিদুল আমিন ও বিভাগীয় সমন্বয়কারী জাকিউল হাসান।
পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শৈলেন কুমার পালের পরিচালনায় উপস্থিত ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রোকনুজ্জামান, সদর উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, পাবনা কৃষি তথ্য সার্ভিসের সহকারী তথ্য অফিসার খালেদিন আনাম ও হারভেস্টপ্লাস প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর সালেহ মো. শিহাব উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় জিংক ধানের বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ প্রদান

আপডেট সময় : ০১:১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪