ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যার আসামী গ্রেফতার

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৩৩৮ বার পড়া হয়েছে

পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি কওে দুই শিক্ষার্থী হত্যা মামলার এজহার নামীয় পলাতক আসামী নাছির ওরফে নাফির (৩৫)কে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রাজধানী ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করেছেন র‌্যাব।

গ্রেফতারকৃত আসামী পাবনা জেলা সদরের ভাড়ারা ইউনিয়নের নলদহ গ্রামের মোঃ মুক্তার ভান্ডারীর ছেলে।
২ সেপ্টম্বর র্যাব-১২ ও র‌্যাব-০৩ এর যৌথ অভিযানে ঢাকা কম্পানি কমান্ডার লেঃ কমান্ডার তানভীর আহম্মেদ ইমন ও স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ঢাকা মহানগরের লালাবাগ থানাধীন হাজারীবাগ এলাকার অভিযান পরিচালনা করে ভিডিও ফুটেজে সনাক্তকৃত কিলিং মিশনে সরাসরি জড়িত মামলার অন্যতম পলাতক আসামীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে।
০৩ সেপ্টম্বর (মঙ্গলবার) দুপুরে পাবনা র‌্যাব-১২ এর কার্যালয়ে কোম্পানি কমান্ডার মোঃ এহতেশামুল খান সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযান ও আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। অভিযানের সময় আসামীর নিকট থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনায় জড়িত থাকার বিষয় শিকার করে অন্যান্য আসামীদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানা গেছে। গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যার আসামী গ্রেফতার

আপডেট সময় : ১০:৪৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪