ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

পাবনায় র‌্যাবের হাতে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন সহ ১ জন আটক

পাবনা প্রতিনিধি :-
  • আপডেট সময় : ০৪:১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৩১৪ বার পড়া হয়েছে
পাবনার ফরিদপুর হতে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন সহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব–১২ পাবনা সিপিসি–২ এ সদস্যরা। আটককৃত সন্ত্রাসী ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের ধানুয়াঘাটা গ্রামের মৃত হাছেন জোয়ার্দারের ছেলে মোস্তাকিম জোয়ার্দার।
গতকাল রাত সাড়ে ৯টার দিকে র্যাব–১২ পাবনা সিপিসি–২ কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের সামনে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১ টি বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন সহ ০১ জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করে। র্যাবে–১২ পাবনা সিপিসি–২ কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান আজ দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়ন পরিষদের সামনে অভিযান পরিচালনা করে মোস্তাকিম জোয়ার্দারকে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন সহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ অস্ত্র দেখিয়ে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকার জন সাধারণকে ভয়ভীতি প্রদান করে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় র‌্যাবের হাতে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন সহ ১ জন আটক

আপডেট সময় : ০৪:১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪