ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবা ও জাল নোটসহ দুইজন গ্রেপ্তার, একজন পলাতক

নিউজ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৩৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

মাদক ও জাল নোটের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অপরাধে জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও জাল বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়। অপর এক আসামি অভিযানকালে পালিয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ বিকেলে পাবনা সদর থানাধীন সিংগা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: মোঃ রায়হানুল ইসলাম রানা (৪০), সাং শালগাড়িয়া (তালবাগান), পাবনা সদর, এবং মোঃ আকাশ খান (২৪), সাং- সিংগা উত্তরপাড়া, পাবনা সদর। পলাতক আসামি: মোঃ পলাশ (২৮), সাং- পশ্চিম সাধুপাড়া, পাবনা সদর।

অভিযানকালে মোঃ রায়হানুল ইসলাম রানার দেহ তল্লাশি করে ২৪ (চব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ টাকা মূল্যমানের ২৪টি জাল নোট, যার মোট মূল্য ১২,০০০ (বার হাজার) টাকা, উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রায়হানুল ইসলাম রানা জানান, উদ্ধারকৃত জাল নোট তিনি মোঃ আকাশ খানের কাছ থেকে সংগ্রহ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আকাশ খানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আকাশ খান জানান, জাল নোটগুলো তিনি তার খালাতো ভাই মোঃ পলাশের কাছ থেকে পেয়েছেন। পরবর্তীতে পলাশকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হলে তিনি পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে যে, আসামিরা পরস্পরের যোগসাজশে জাল নোট সংগ্রহ, সংরক্ষণ ও প্রচলনের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। এছাড়া গ্রেপ্তারকৃত রায়হানুল ইসলাম রানার হেফাজতে অবৈধ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫-এ/২৫-বি ধারায় এবং গ্রেপ্তারকৃত রায়হানুল ইসলাম রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ মাদক, জাল নোট এবং সংঘবদ্ধ অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবা ও জাল নোটসহ দুইজন গ্রেপ্তার, একজন পলাতক

আপডেট সময় : ০৪:৩৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬