ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

পুরো রাখাইনের নিয়ন্ত্রণ নিতে চাই আরাকান আর্মি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে

এফএনএস
মিয়ানমারের জান্তার বিরুদ্ধে লড়াই করছে বিদ্রোহী আরাকান আর্মি। সাবেক আরাকান (বর্তমান রাখাইন) রাজ্যের স্বাধীনতা ঘোষণা করা তাদের লক্ষ্য ছিল না, এখনো এ ধরনের কোনো পরিকল্পনা নেই। এ সপ্তাহে বিবিসি বার্মিজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন আরাকান আর্মির সর্বাধিনায়ক জেনারেল তুন মিয়াত নাইং। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে তিনি ওই সাক্ষাৎকার দেন। তিনি বলেন, আরাকান আর্মির লক্ষ্য পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়া। জেনারেল তুন মিয়াত নাইং বলেন, মুক্তির জন্য মিয়ানমারের জান্তার বিরুদ্ধে লড়াই করার এখনই শ্রেষ্ঠ সময়। আরাকান আর্মি তাদের পরিকল্পনা অনুযায়ী লড়াই অব্যাহত রাখবে। সাক্ষাৎকারে জেনারেল তুন মিয়াত নাইং তাঁদের এযাবৎ লড়াইয়ের পুরো অর্জন প্রকাশ করেননি। তাঁদের স্বপ্ন প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের স্বপ্ন ক্রমেই বাস্তবে রূপ নিচ্ছে এবং তাঁরা তাঁদের স্বপ্ন পূরণের কাছাকাছি পৌঁছাচ্ছেন। আরাকান আর্মির প্রধান বলেন, মিয়ানমারের জনগণ এখন সংকল্পবদ্ধ ও অতীতের চেয়ে বেশি সংঘটিত। তারা বলছে, তাদের বাড়িঘর, গ্রাম জ¦ালিয়ে দেওয়া হচ্ছে। ধ্বংস করা হচ্ছে। তাই জান্তার কাছ থেকে মুক্তির জন্য লড়াই করা ছাড়া আর কোনো পথ নেই। আরাকানের স্বাধীনতা প্রসঙ্গে জেনারেল তুন মিয়াত নাইং বলেন, অতীতে তাঁরা কখনো বলেননি যে স্বাধীনতা ঘোষণা করবেন। আরাকানের স্বাধীনতা ঘোষণার পরিকল্পনা এখনো তাঁদের নেই। তাঁরা দেখতে পাচ্ছেন, জান্তা ক্ষমতায় থাকলে এবং রাজনৈতিক অচলাবস্থা চললে তাঁদের স্বপ্ন পূরণ হবে না। চলমান লড়াই প্রসঙ্গে আরাকান আর্মির প্রধান বলেন, ‘এমন কিছু বিষয় আছে যা আমরা এখনো প্রকাশ করিনি। তবে সামরিকভাবে আমরা পুরো রাখাইন অঞ্চল সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুরো রাখাইনের নিয়ন্ত্রণ নিতে চাই আরাকান আর্মি

আপডেট সময় : ০৯:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪