ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পূজা মন্ডপের নিরাপত্তায় তৎপর ৫৬ বিজিবি

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৩৩৮ বার পড়া হয়েছে

পঞ্চগড় নীলফামারী জেলায় ৫৬ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে বিদ্যমান পূজা মন্ডপ সমূহের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন বিজিবি সদস্যরা।

বুধবার ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সনাতন হিন্দু ধর্মালম্বী মানুষ যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা -২০২৪ উদযাপন করতে পারে তা নিশ্চিত করতে ৫ অক্টোবর থেকে দিনরাত ২৪ঘন্টা তৎপর রয়েছে ৫৬ বিজিবি। বিজিবি সদস্যদের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন জেলার সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও সেক্টর অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিঃমিঃ মধ্যবর্তী স্থানে নীলফামারী জেলার ১২টি এবং পঞ্চগড় জেলার ৪২ টি পূজা মন্ডপ রয়েছে। এছাড়া পূজামন্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবি অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে সর্বদা যোগাযোগ করেছে বোলে জানা গেছে। পূজা মন্ডপে যদি কোন ধরনের নাশকতামূলক ও সন্ত্রাসী কার্যকলাপের ঘটনা ঘটে বা ঘটনার সম্ভাবনা থাকে তাহলে সাথে সাথে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি পূজা মন্ডপের কমিটির সাথে বিজিবি টহল দল সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছেন।

এক বিবৃতিতে নীলফামারী ব্যাটেলিয়ন ৫৬ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, নীলফামারী এবং পঞ্চগড় জেলা সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ৫৪টি পূজা মন্ডপ রয়েছে। প্রায় ১৪৭ কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় শারদীয়া দুর্গা উৎসব পালিত হচ্ছে। এখানে এমনভাবে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে যেন কোন ধরনের নাশকতা এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ৫৬ বিজিবি সদা তৎপর রয়েছে।

পূজা মন্ডপ সমূহে ৯ প্লাটুন বিজিবি সদস্য ২৪ ঘন্টা ব্যাপী টহল পরিচালনা করছে। সেক্ষেত্রে অন্যান্য আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি এবং পূজামন্ডপ পরিচালনা কমিটির সাথে সার্বক্ষণিক সমন্বয়ে রেখে টহল পরিচালনা করা হচ্ছে পূজার শেষ দিন পর্যন্ত অর্থাৎ ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জন পর্যন্ত আমাদের এই নিরাপত্তা কার্যক্রম একই ধারায় অব্যাহত থাকবে। বিজিবি’র এই ধরনের পদক্ষেপ দেশ ও জনগণের মনে আস্থা অর্জন করতে এবং মানুষের কল্যাণে সবসময় পাশে থাকতে বিশেষ ভূমিকা রাখছে।

এছাড়াও নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর অধিনায়ক সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ সরজমিনে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পূজা মন্ডপের নিরাপত্তায় তৎপর ৫৬ বিজিবি

আপডেট সময় : ০৭:০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪