প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত গৌরনদীবাসী
- আপডেট সময় : ০৯:২৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
অপরদিকে, প্রধানমন্ত্রীর গৌরনদী আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তাঁর কাছে বিভিন্ন প্রত্যাশার কথা জানিয়েছেন।
গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা বদিউজ্জামান মিন্টু জানান, প্রধানমন্ত্রীর কাছে তাঁদের প্রত্যাশা অনেক। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যাশা হলো, ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সরু মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা এবং গৌরনদীকে জেলায় রূপান্তর করা। সুযোগ পেলে প্রধানমন্ত্রীর কাছে তাঁরা এই দুটি দাবি তুলে ধরবেন।
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব জানান, তাদের সব ধরনের প্রস্তুতি শেষ। এখন শুধু প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার অপেক্ষা।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম জানান, প্রধানমন্ত্রীর গৌরনদী সফর শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পুরো গৌরনদীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।










