বন্ধন অটুট রাখতে এসএসসি-১৯৮৬ ব্যাচের আড্ডা
- আপডেট সময় : ০২:১৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ২৮৩ বার পড়া হয়েছে
পাবনার বেড়া উপজেলার এসএসসি-৮৬ ব্যাচের পুনর্মিলন ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(০৮নভেম্বর) বেড়া সিএন্ডবি গোধূলী রেষ্টুরেন্টের ২য় তলায় এই আয়োজন করা হয়। এতে ১৯৮৬ সালের এসএসসি ব্যাচের প্রায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, বেড়া উপজেলার এসএসসি ১৯৮৬ ব্যাচে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তির্ণ বন্ধুরা একত্রিত হতেই মূলত তাদের এ আয়োজন করা। অনুষ্ঠানে ছিল বাধভাঙা উচ্ছ¡াস। দীর্ঘদিন পর একে অপরকে পেয়ে এক পলকেই যেন সবাই ফিরে যান তাদের ছেলে বেলায়।সেলফি তোলা, গল্প, আড্ডা, স্কুল জীবনের স্মৃতি আওড়ানো, সংসার জীবনের বর্তমান ব্যস্ততা সব মিলিয়ে একটা প্রাণবন্ত উৎসবে মেতে ওঠেন সবাই। সবার গায়ে ছিল একই রঙের টি-শার্ট। পরিচিতি পর্ব, নাস্তা,রাতের খাবার, অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় উপজেলার সব শিক্ষার্থী। এসএসসি-৮৬ ব্যাচের শিক্ষার্থী বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন, তাদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, ব্যাংকার, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বড় রাজনীতিবিদ, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক ও ব্যবসায়ী। কেউবা প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন এক, সেটা হলো আমরা স্কুল বন্ধু।
আয়োজকরা আরও জানান, ভবিষ্যতে সব বন্ধু মিলে আমাদের এই ব্যাচকে সাংগঠনিক রূপ দেওয়ার মাধ্যমে আর্থিকভাবে যারা পিছিয়ে আছেন, কিংবা মেধাবী সন্তানদের পড়াশোনায় সহায়তা, বন্ধুদের যেকোনও বিপদে ও আনন্দে পাশে থাকা ও রাষ্ট্রীয় কোনও দুর্যোগে মানবিক কর্মকান্ডে মানুষের পাশে থাকবে।




















