ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কে জোর দুই কংগ্রেসম্যানের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ২৬৬ বার পড়া হয়েছে

এফএনএস

যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন। এই সফরে তারা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাস জানায়, কংগ্রেস প্রতিনিধি রিচ ম্যাককরমিক ও অ্যাড কেইস বাংলাদেশ ছেড়েছেন। বাংলাদেশ সফরকালে তারা পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, সংসদ সদস্য ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই কংগ্রেসম্যান কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। তারা সেখানে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে এই সফর। ঢাকা সফরকালে দুই কংগ্রেসম্যান ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনও করেন। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুজন সদস্য ১২ আগস্ট চার দিনের সফরে বাংলাদেশে আসেন। এদের একজন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য অ্যাড কেইস ও অপরজন রিপাবলিকান পার্টির রিচ ম্যাকরমিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কে জোর দুই কংগ্রেসম্যানের

আপডেট সময় : ১২:৩৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩