ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

 বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঈশ্বরদী উপজেলার একটি পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাফিজুর রহমান হাফিজ।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক উত্তর জনতার সম্পাদক ও প্রকাশক, সিনিয়র সাংবাদিক শহিদুল হাসান ববি সরদার এবং ঈশ্বরদী থানার সেকেন্ড অফিসার রেজাউল করিম।

বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য আরও বাড়াতে হবে। পেশাগত দায়িত্ব পালনে নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রেখে জনগণের কথা তুলে ধরতে হবে। একই সঙ্গে সমাজের অনিয়ম-দুর্নীতি ও অসংগতির বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

আরো বক্তব্য রাখেন,  ঈশ্বরদী উপজেলা শাখার আইন ও মানবাধিকার সম্পাদক নাদিরা সেখ হেনা, আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি ফজলুর রহমান খান, বেড়া উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান ঝিনুক, ঈশ্বরদী উপজেলা শাখার সহ-সভাপতি ও গ্রীন টিভির প্রতিনিধি তুহিন হোসেন, ঈশ্বরদী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আলিফ হাসান, ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি শামীম আহমেদ, আটঘরিয়া উপজেলা শাখার ইব্রাহিম খলিল ও ভাঙ্গুড়া উপজেলা শাখার দপ্তর সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

সভায় পাবনা জেলার বিভিন্ন উপজেলা শাখার সাংবাদিকদের পারস্পরিক পরিচিতি ও মতবিনিময় হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলন মেলার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

 বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬