ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

বাদ পড়াদের ভোটার হওয়ার সুযোগ ১৪ সেপ্টেম্বরের মধ্যে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে

এফএনএস

যারা গত হালনাগাদের সময় ১৮ বছর পূর্ণ করলেও ভোটার হতে পারেননি, তারা আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভোটার হতে পারবেন। অর্থাৎ চলতি বছরের ১ জানুয়ারির পর যারা ১৮ বছর পূর্ণ করেছেন, তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না। বৃহস্পতিবার(০৭ সেপ্টেম্বর)  ২৩তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। ইসি সচিব বলেন, ভোটার নিবন্ধন আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ আমরা তার আগের সময়ের ভোটার তালিকার হালনাগাদ তথ্য প্রকাশ করে থাকি। এরই ধারাবাহিকতায় আমরা ২৩ সালের ২ মার্চ তালিকা প্রকাশ করেছি। যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ সালের ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে, সেহেতু এই মধ্যবর্তী সময়ে যারা ১৮ বছর পূর্ণ করেছেন, কিন্তু বাদ পড়েছেন, তারা চাইলে ভোটার হতে পারবেন বলে কমিশন সিদ্ধান্ত দিয়েছে। তিনি বলেন, আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ওই আইন অনুযায়ী, যারা ভোটার হওয়ার যোগ্য ছিলেন, তারা ভোটার হওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে যদি কেউ ভোটার এলাকা পরিবর্তন করতে চান, তাহলে ওই ১৪ সেপ্টেম্বরের মধ্যেই আবেদন করতে হবে। এক প্রশ্নের জবাবে মো. জাহাংগীর আলম বলেন, ২০২৩ সালের ১ জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছিল, তারাই ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন। ওই সময় যারা বাদ পড়েছিলেন তারা আবেদন করতে পারবেন। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আমাদের আইন অনুযায়ী, ভোটার তালিকায় যুক্ত হওয়ার জন্য সিঙ্গেল এন্ট্রি রয়েছে। অর্থাৎ বছরে একবার। প্রতি বছর ১ জানুয়ারির মধ্যে ১৮ বছর পূর্ণ হতে হয়। ভারতে চারবার হওয়া যায়। তাই আমরা গত বছর তিন বছরের তথ্য নিলেও যারা ১ জানুয়ারি ২০২৩ সালে ১৮ বছর পূর্ণ করেছেন, তারাই কেবল সংসদ নির্বাচনের ভোটার হতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাদ পড়াদের ভোটার হওয়ার সুযোগ ১৪ সেপ্টেম্বরের মধ্যে

আপডেট সময় : ১০:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩