বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় হতদরিদ্রদের মাঝে চার্জার ভ্যান,সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ
- আপডেট সময় : ০২:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৩৫৯ বার পড়া হয়েছে
নীলফামারীর জলঢাকায় ২০২৩-২৪ অর্থ বছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচী প্রকল্পের আওতায় কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে চার্জার ভ্যান,সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ই অক্টোবর পরিষদ হলরুমে এ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.আর সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা আমীর মোঃ মোখলেছুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলার নায়েবে আমীর প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবির লেলিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শিশির চন্দ্র দাস, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সামজিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার এস.এম আনোয়ারুল কবীর ও সমাজসেবক ডাঃ আনোয়ার হোসেন প্রমুখ।
প্রকল্পে ২০২৩-২৪ অর্থ বছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে ৪৮টি চার্জার ভ্যান,৩৫ টি সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।










