ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে NPCBL এর কৃতজ্ঞতা জ্ঞাপন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ৩৫৪ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (NPCBL) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB)-এর মধ্যকার বিদ্যুৎ ক্রয় চুক্তি (PPA) সংশ্লিষ্ট যুক্তিযুক্ত সুপারিশ প্রদান করায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন NPCBL-এর সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

সোমবার (৫মে) সকলে বাংলাদেশ বিদ্যুৎ ক্রয় চুক্তি (PPA) সংশ্লিষ্ট যুক্তিযুক্ত সুপারিশ প্রদান করায় এই উপলক্ষে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের ট্রেনিং সেন্টারে কেক কেটে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে নানা জটিলতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে আলোচিত এই চুক্তির অগ্রগতি প্রতিষ্ঠানটির জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, PPA চুক্তি বাস্তবায়নের পথটি নানা প্রতিবন্ধকতায় দীর্ঘদিন আটকে ছিল। সংশ্লিষ্ট সূত্র মতে, কিছু প্রশাসনিক ও নীতিগত অস্পষ্টতা এবং বিভিন্ন পক্ষের ভিন্নমতের কারণে এ প্রক্রিয়ায় বিলম্ব ঘটে।

NPCBL এর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সময়োপযোগী হস্তক্ষেপের ফলে এ খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু ব্যবস্থাপনা আরও জোরদার হবে এবং দেশের পারমাণবিক বিদ্যুৎ খাত উন্নয়নের একটি নতুন দিগন্তে প্রবেশ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে NPCBL এর কৃতজ্ঞতা জ্ঞাপন

আপডেট সময় : ০১:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫