ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর ও জুরিখ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ৩২৩ বার পড়া হয়েছে

এফএনএস

এ বছর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে একসঙ্গে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের জুরিখ। এর পরের স্থানগুলো জেনেভা, নিউ ইয়র্ক ও হংকংয়ের। বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয়-সংকট এখনো শেষ হয়নি সতর্ক করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। ইআইইউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় মুদ্রায় দুই শতাধিক পণ্য ও সেবার মূল্য বিবেচনায় বছরের হিসাবে এবার মূল্য বেড়েছে ৭.৪ শতাংশ। এ হার গত বছরের রেকর্ড ৮.১ শতাংশ বৃদ্ধি থেকে কিছুটা কম। তবে ২০১৭-২০২১ সালের মূল্যবৃদ্ধির প্রবণতার চেয়ে এখনো উল্লেখযোগ্যভাবে বেশি। সিঙ্গাপুর বিগত ১১ বছরে নবমবারের মতো র্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে, বিভিন্ন বিভাগে উচ্চ মূল্যের স্তরের কারণে। গাড়ির সংখ্যার ওপর কঠোর সরকারি নিয়ন্ত্রণের কারণে সেখানে পরিবহন খরচ বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। পোশাক, মুদি ও অ্যালকোহলের জন্যও সবচেয়ে ব্যয়বহুল শহর এটি। অন্যদিকে জুরিখের উত্থান সুইস ফ্রাঁর শক্তি, মুদি ও গৃহস্থালির পণ্য এবং বিনোদনের উচ্চ মূল্য প্রতিফলিত করেছে বলে ইআইইউ উল্লেখ করেছে। তালিকায় জেনেভা ও নিউ ইয়র্ক তৃতীয় স্থানে, হংকং পঞ্চম এবং লস অ্যাঞ্জেলেস ষষ্ঠ স্থানে রয়েছে। সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর ও জুরিখ

আপডেট সময় : ১০:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩