ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বীর প্রতীক আতাহার আলী খান এর নামে ২৯ বিজিবির এর প্রধান গেইট এর নাম প্রবর্তিত

আল আমিন বিন আমজাদ, দিনাজপুর
  • আপডেট সময় : ০২:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে

 দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত ২৯ বিজিবি প্রধান গেটের নাম প্রবর্তিত করা হয়েছে। সদর দপ্তর বিজিবি’র নির্দেশনা অনুযায়ী ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর প্রধান গেইট এর নাম বীর প্রতীক আতাহার আলী খান গেইট নামে নামকরণ করা হয়েছে।

২১ জুলাই কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, দিনাজপুর, লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, অধিনায়ক, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং বীর প্রতীক আতাহার আলী খান কর্তৃক প্রবর্তিত নাম ‘বীর প্রতীক আতাহার আলী খান গেইট’ এর নাম ফলক উন্মোচন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আতাহার আলী খান, বীর প্রতীক ১৯৪২ সালের ০৯ জুলাই তারিখে মানিকগঞ্জ জেলার বারাই ভিকরা গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম আলাদত খান এবং মাতার নাম তোতা বেগম। তিনি বারাই ভিকরা ফ্রি প্রাইমারী স্কুলে পঞ্চম শ্রেণী এবং বায়রা হাই স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যায়ন করেন। আতাহার আলী খান ১৯৬৩ সালের ১লা জানুয়ারিতে তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস্ (ইপিআর) এ যোগদান করেন। তিনি ইপিআর ট্রেনিং সেন্টার পিলখানা, ঢাকা হতে মৌলিক প্রশিক্ষণ শেষে ৪ নম্বর সেক্টর দিনাজপুর এ যোগদান করেন। হাবিলদার পদবীতে কর্মরত থাকা অবস্থায় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরের সাহেবগঞ্জ সাব-সেক্টরে ক্যাপ্টেন নওয়াজেস উদ্দিনের নেতৃতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায় দুধকুমার নদের পশ্চিম পাশে সম্মুখ সমরে অত্যন্ত সাহসিকতার সঙ্গে অংশ গ্রহন করেন। এছাড়াও লালমনিরহাট (তিস্তা), পাটেশ্বরী, জয়মনিরহাট ও ভূরুঙ্গামারীসহ বিভিন্ন স্থানে পাকিস্তানি সৈন্য এবং রাজাকারদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

পরবর্তীতে নভেম্বরে রায়গঞ্জ (কুড়িগ্রাম ও নাগেশ্বর) এলাকায় পাকিন্তানি বাহিনীর শক্তিশালী আড়াই দফা প্রতিরক্ষা ঘাঁটি আক্রমণের সময় বীর প্রতিক হাবিলদার আতাহার আলী খান এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা বাহিনী অত্যন্ত সাহসিকতার সাথে এই অভিযান পরিচালনা করে। বীর মুক্তিযোদ্ধা আতাহার আলী খান, বীর প্রতীক ১৯৯৫ সালে তৎকালীন বিডিআর হতে অবসর গ্রহণ করেন।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার হাবিলদার আতাহার আলী খানকে বীর প্রতীক খেতাবে ভূষিত করেন। উক্ত নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য সকল পদবীর সদস্য এবং অসামরিক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বীর প্রতীক আতাহার আলী খান এর নামে ২৯ বিজিবির এর প্রধান গেইট এর নাম প্রবর্তিত

আপডেট সময় : ০২:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫