ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

ব্রিটিশ তেল ট্যাঙ্কারে আক্রমণের পর হুতিদের অবস্থানে যুক্তরাষ্ট্রের হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ৩৪০ বার পড়া হয়েছে

এফএনএস
জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সাহায্যে যুক্তরাজ্যের একটি তেল ট্যাঙ্কারে হুতিদের হামলার পর এর পাল্টা জবাব হিসেবে ইয়েমেনে হুতিদের অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এডেন উপসাগরে হুতিদের হামলায় তেল ট্যাঙ্কারটিকে আগুন ধরে যায়। খবর এএফপির। লোহিত সাগরের বাণিজ্যিক রুটে চলাচলকারী জাহাজে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার সামর্থকে নস্যাৎ করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বাহিনী ইয়েমেনে হুতি অবস্থানগুলোতে এর আগেও হামলা চালিয়েছে। হুতিরা দাবি করে আসছে, তারা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই হামলাগুলো চালিয়ে আসছে। ওয়াশিংটন ইয়েমেনে বেশ কয়েক বার বিমান হামলা চালিয়েছে। তবে হুতিরা তাদের হামলা বন্ধ না করে তা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, তারা গত শনিবার হুতিদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়ার সময় সেই লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন সামরিক কমান্ডের পোস্টে বলা হয়, সামরিক বাহিনী নিজেদের প্রতিরক্ষার জন্য ওই ক্ষেপণাস্ত্রে হামলা করে এবং তা ধ্বংস করে দেয়। এদিকে হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হোদেইদা প্রদেশের রাস ইসা বন্দরে দুই দফা হামলা চালিয়েছে। এই বন্দর দিয়ে ইয়েমেনের বেশির ভাগ তেল রপ্তানি হয়। তবে ওয়াশিংটন, লন্ডন বা হুতিদের পক্ষে কেউ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার কোনো বিবরণ দেয়নি। এর আগে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছিলেন, বিদ্রোহীদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ব্রিটিশ মালিকানাধীন তেল ট্যাঙ্কার মারলিন লুয়ান্ডায় আঘাত করেছে। সারি বলেন, ‘ক্ষেপণাস্ত্র সরাসরি জাহাজে আঘাত করে। এর ফলে জাহাজটিতে আগুন ধরে যায়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রিটিশ তেল ট্যাঙ্কারে আক্রমণের পর হুতিদের অবস্থানে যুক্তরাষ্ট্রের হামলা

আপডেট সময় : ০৩:০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪