সংবাদ শিরোনাম ::
ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত ১৬৪, নিখোঁজ অন্তত ১১ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৮:৫২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ধসে পড়েছে অসংখ্য ভবন।
এদিকে একটি রাজনৈতিক বিরোধী দল সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে। তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ১১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
তবে এই সংখ্যা কেবল তাদেরই, যাদের স্বজনরা ইন্টারনেট ব্যবহার করে নিখোঁজের তথ্য জানাতে পেরেছেন। ফলে প্রকৃত নিখোঁজের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকর্মীরা কারাকাস ও আশপাশের এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
তথ্যসূত্র: আল জাজিরা






















