ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

টাঙ্গাইল মধুপুর সরকারী হাসপাতালে চালু হলো ফিজিওথেরাপি সেবা 

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ৩৫৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত চিকিৎসা সেবার লক্ষ্যে চালু করা হলো ফিজিওথেরাপি সেবা।

আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফিজিওথেরাপি ও পেইন ম্যানেজমেন্ট সেন্টার এর ১০৭ নম্বর কক্ষে এ ফিজিওথেরাপি সেবার শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, মেডিসিন কনসালটেন্ট ডাঃ নাহিদ, সার্জারী কনসালটেন্ট ডাঃ নুর আলামিন ও এনেস্থিসিয়া কনসালটেন্ট ডাঃ তারিকুল ইসলাম।
ফিজিওথেরাপিষ্ট মজিবর রহমান জানান, তিনি অত্র প্রতিষ্ঠানে দীর্ঘ ১৩ বছর যাবত চাকরি করলেও আই আর আর মেশিন না থাকার কারণে রোগীদের ফিজিওথেরাপি দিতে পারেননি। হাসপাতালের প্রতিষ্ঠান প্রধান নিজ উদ্যোগে এবং নিজস্ব ব্যবস্থাপনায় অত্যাধুনিক আই আর আর মেশিনের মাধ্যমে আজকে বহিঃ বিভাগের ১০৭ নম্বর কক্ষে এই সেবাটি চালু করলেন।

আই আর আর মেশিনের মাধ্যমে দীর্ঘদিনের বাতব্যথা, মাঝাব্যথা, ঘাড়েরব্যথা, হাঁটুরব্যথা সহ শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা নিরাময় ও উপসম করা সম্ভব বলে তিনি জানান।

এছাড়াও প্যারালাইসিসে হাত-পা অবশ হওয়া, দুর্ঘটনায় ফ্যাকচার জনিত কারণে ব্যথা এবং যে সকল প্রতিবন্ধি হাঁটতে পারেনা তাদের জন্য এ মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে জানান হাসপাতাল প্রধান ডাঃ সাইদুর রহমান। সম্পুর্ন বিনা খরচে সর্বসাধারণ এই সেবাটি গ্রহন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাঙ্গাইল মধুপুর সরকারী হাসপাতালে চালু হলো ফিজিওথেরাপি সেবা 

আপডেট সময় : ০৫:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪