ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

মমতার সুস্থতা কামনা করলেন মোদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে

বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে দ্রুত কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে কপালে তিনটি এবং নাকে একটি সেলাই দেওয়া হয়। চোটের খবর ছড়িয়ে পড়ার সাথসাথেই সারা দেশ থেকে আরোগ্য লাভের জন্য শুভকামনা আসতে শুরু করে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি লিখেছেন, ‘আমি মমতা দিদির দ্রুত সুস্থতা ও সবসময় সুস্বাস্থ্য কামনা করছি।’ এছাড়াও ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখর, মুখ্যমন্ত্রীদের মধ্যে অরবিন্দ কেজরিওয়াল, নবীন পাটনায়েক এবং এম.কে. স্ট্যালিন; রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী; সিপিএম রাজ্য সম্পাদক মো. সেলিম এবং রাজ্য বিজেপি প্রধান সুকান্ত মজুমদার মমতার আরোগ্য কামনা করেছেন। পুলিশসূত্রে জানা গেছে, মমতা পুলিশ কমিশনার বিনীত গোয়ালসহ সিনিয়র অফিসারদের বলেছেন, তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। এই ঘটনায় কোনো এফআইআর করা হয়নি। তবে তদন্ত চলছে। মণিময় বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘হাসপাতালে রাতে তাকে থেকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বাড়ি ফিরে যেতে চান। শুক্রবারও হাসপাতালে আনা হবে। বাড়িতেও তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা।’-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মমতার সুস্থতা কামনা করলেন মোদি

আপডেট সময় : ০৮:১৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪