ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ২৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেফতার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২২৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর অভিযানে ২৩ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর ২০২৫) দুপুরে ময়মনসিংহ শহরের কোতোয়ালী থানার বলাশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৪, ময়মনসিংহের সিপিএসসি দলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বলাশপুর রেলক্রসিংয়ের পশ্চিম পাশে হাজী মার্কেটের বিপরীতে হালুয়াঘাট-ময়মনসিংহ পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে। পরে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ‘মুন্নি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে বাসের মালামাল রাখার বক্স থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাইসুল মিয়া (২৩), জেলা ময়মনসিংহ বলে জানা যায়। সে স্বীকার করে যে, বস্তাটি তারই। পরবর্তীতে বস্তার ভেতরে চাল ও চালের গুড়ার মিশ্রণের মধ্যে লুকানো অবস্থায় ২৩ বোতল বিদেশী মদ এবং ২৯ কেজি চালের গুড়ার মিশ্রণ উদ্ধার করা হয়। এছাড়াও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার টাকা।

গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ২৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০১:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫