ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

মালদ্বীপের প্রেসিডেন্টকে ‘কালো জাদু’ করার অভিযোগে এক নারী মন্ত্রী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ৩০৫ বার পড়া হয়েছে

এফএনএস : মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ¦ালানি প্রতিমন্ত্রী ফাথিমাত শামনাজ আলী সালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় পুলিশ বৃহস্পতিবার (২৭ জুন) জানিয়েছে, শামনাজ আলী সালিমকে গত রোববার রাজধানী মালে থেকে অন্য দুজনের সঙ্গে গ্রেপ্তার করা হয়। তদন্তের জন্য তাকে এক সপ্তাহের হেফাজতে নেয়া হয়েছে। মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম সানের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, পুলিশ দেশটির একজন পরিবেশ প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তারের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি কর্মকর্তারা। প্রেসিডেন্টের ওপর ‘কালো জাদু’ করার জন্য সালিমকে অভিযুক্ত করা হয়েছে বলে দাবি করেছে সানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম। তবে মালদ্বীপের পুলিশ প্রতিবেদনটি নিশ্চিত কিংবা অস্বীকার করেনি। প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপের আইন অনুসারে ‘জাদুবিদ্যা’ বিষয়ক কোনো ফৌজদারি অপরাধ নেই। তবে এ ধরনের কর্মকাণ্ডে ইসলামিক আইনের অধীনে ছয় মাসের কারাদণ্ড হতে পারে। ‘কালো জাদুর রীতি-নীতি’ পরিচালনা করার অভিযোগ ২০২৩ সালে মালদ্বীপের মানাধুতে প্রতিবেশীর ছুরিকাঘাতে ৬২ বছর বয়সী এক নারী নিহত হয়েছিলেন। দীর্ঘ পুলিশি তদন্তের পরে এ বিষয়ে দেশটির মিহারু নিউজ সাইট গত সপ্তাহে রিপোর্ট করে। পুলিশকে উদ্ধৃত করে তারা বলেছে, হত্যার শিকার ওই নারী ‘জাদুবিদ্যা’ করেছিলেন এমন কোনো প্রমাণ খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন তারা। সূত্র: ইন্ডিয়া টুডে, সান, মালদ্বীপ ইনডিপেনডেন্ট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মালদ্বীপের প্রেসিডেন্টকে ‘কালো জাদু’ করার অভিযোগে এক নারী মন্ত্রী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪