ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যশোর ডাকাতিয়ায় চোর সিন্ডিকেটের হামলায় ভুক্তভুগি যুবক নিহত

মালিকুজ্জামান কাকা
  • আপডেট সময় : ১০:০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে চোর সিন্ডিকেটের হামলায় এক ভুক্তভুগি যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের বাবা, মা ও ছোট ভাই গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ডাকাতিয়া গ্রামের মধু গাজীর ছেলে চঞ্চল মাহমুদের ইজিবাইক সম্প্রতি চুরি হয়। এ ঘটনায় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে আলোচিত চোর সিন্ডিকেট প্রধান রবিউল ইসলাম ও তার চক্রকে সন্দেহ করে আসছিল। ইজিবাইক ফেরত চাওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে রবিউল ইসলামের নেতৃত্বে ঐ সন্ত্রাসী গ্রুপ মধু গাজীর বাড়িতে হামলা চালায়।

প্রথমেই চঞ্চল মাহমুদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা। ঠেকাতে এগিয়ে এলে তার বাবা মধু গাজী, মা হাসিনা বেগম ও ছোট ভাই তুহিনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। স্থানীয়দের চিৎকারে হামলাকারীরা সটকে পড়ে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় চঞ্চল মাহমুদসহ আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নিলে চিকিৎসক চঞ্চল মাহমুদকে মৃত ঘোষণা করেন। তার বাবা মধু গাজীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মা হাসিনা বেগম ও ছোট ভাই তুহিনও গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চোর সিন্ডিকেট প্রধান রবিউল ইসলামসহ তার সহযোগী বিল্লাল হোসেন ও মুন্নাকে আটক করেছে পুলিশ।

যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ মোমিন বলেন, ঘটনার পর এলাকায় টহল জোরদার করা হয়েছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যশোর ডাকাতিয়ায় চোর সিন্ডিকেটের হামলায় ভুক্তভুগি যুবক নিহত

আপডেট সময় : ১০:০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫