ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর র‌্যাবের হাতে গ্রেফতার

স্টাফ রির্পোটার:
  • আপডেট সময় : ০৪:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ৪৪৫ বার পড়া হয়েছে

পাবনা সদর উপজেলার একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ২০ বছর আত্মগোপন থাকার পর গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍‍্যাব) সদস্যরা।

০৩ মার্চ রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍‍্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান। এর আগে শনিবার (২ মার্চ) রাজধানী ঢাকার ৫ শাহ মাগদুম এভিনিউ সেক্টর নং-১২, ১৩ ও ১৪ নং মোড় এ রেডিকেল হসপিটালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো. চাঁদ মিয়া ওরফে চাঁদু মিয়া (৫০) পাবনা সদর উপজেলার বলরামপুরের মৃত পঁচাই প্রামানিকের ছেলে। ২০০৩ সালের ৭ ডিসেম্বর পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর রাণীনগরের চাঞ্চল্যকর এবাদুল হক হত্যাকাণ্ডের অন্যতম সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৩ সালের ৭ ডিসেম্বর চর রানীনগরের মো. সোবাহান শেখের ছেলে মো. এবাদুল হককে তুলে নিয়ে স্কুল ঘরের মধ্যে বন্দি করে এলোপাথারী ভাবে পিটিয়ে হত্যা করা হয়। এঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মো. ইউনুস শেখ। এই ঘটনার দুই বছর পর ২০০৫ সালে ১৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ আসামিদের বিভিন্নজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১৬ জনের মধ্যে ১৫ জন কারাগারে থাকলেও এতোদিন পলাতক ছিলেন চাঁদ মিয়া। এমনতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা এবং র‌্যাব-১, সিপিসি-২ উত্তরা এর যৌথ নেতৃত্বে র‍‍্যাবের এক দল রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর র‌্যাবের হাতে গ্রেফতার

আপডেট সময় : ০৪:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪