ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা দেবিদ্বারে উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় আবুল কাশেম বেপারী অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা এ্যাড ভিশন বাংলাদেশ’র বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও সম্মাননা প্রদান সম্পন্ন নিখোঁজের দুই দিন পর পুকুরে পানিতে মিলল ছোট্ট শিশু সেঁজুতির লাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ আসন্ন আটগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন আলী আমজাদ তালুকদার মোবাইল কোর্টের মাধ্যমে ঝিনাই নদীতে ৩০০ মিটার চায়না জাল জব্দ করে পুড়িয়ে ভস্মীভূত

যুক্তরাষ্ট্রে মাত্র ৮ শতাংশ কোটিপতি নিজেদের ধনী মনে করেন : জরিপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ২০৯ বার পড়া হয়েছে

এফএনএস
বিশাল সম্পত্তি, ব্যাংকে কাড়িকাড়ি টাকা থাকা সত্ত্বেও কোটিপতিদের বেশিরভাগই নিজেদের ধনী বলে মানতে নারাজ। জরিপ বলছে, বর্তমানে নিজেদের ধনী বলে মনে করেন মাত্র আট শতাংশ কোটিপতি (মিলিয়নিয়ার)। আমেরিপ্রাইজ ফিন্যান্সিয়ালের উদ্যোগে যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৫১৮ জন কোটিপতির ওপর এই জরিপ চালানো হয়। গত ১৯ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৭ থেকে ৭৭ বছর বয়সী এসব লোকের সাক্ষাৎকার নেয় আর্টেমিস স্ট্রাটেজি গ্রুপ নামে একটি সংস্থা। জরিপে দেখা যায়, এক লাখ মার্কিন ডলারের (প্রায় ১ কোটি ১০ লাখ টাকা) বেশি সম্পদ থাকা ৬০ শতাংশ কোটিপতি নিজেদের উচ্চ মধ্যবিত্ত বলে দাবি করেন। ৩১ শতাংশ কোটিপতি মনে করেন, তারা এখনো মধ্যবিত্তই। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ২৪০ জন, অর্থাৎ আট শতাংশ মানুষ বলেছেন, তারা ধনী। কোটিপতি বিনিয়োগকারীদের মধ্যে অর্থনৈতিক অগ্রাধিকারেও বেশ ভিন্নতা লক্ষ্য করা যায়। এক লাখ ডলারের বেশি বিনিয়োগযোগ্য সম্পত্তি থাকা ব্যক্তিরা বলেছেন, তাদের প্রধান তিনটি অগ্রাধিকার হলো সঞ্চিত সম্পদ রক্ষা করা (৬২ শতাংশ), অবসরের জন্য সঞ্চয় করা (৪৩ শতাংশ), এবং বাজারের অস্থিরতা মোকাবিলা করা (৩২ শতাংশ)। সেই তুলনায় এক লাখ ডলারের কম সম্পদধারী বিনিয়োগকারীরা বলেছেন, তাদের প্রধানতম অগ্রাধিকার হলো অবসরের জন্য সঞ্চয় (৪৯ শতাংশ), এরপর দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় পরিচালনা করা (৪২ শতাশ) এবং তৃতীয় অগ্রাধিকার হলো আয় বৃদ্ধি ও ঋণ পরিশোধ করা ( উভয়ই ৩৫ শতাংশ)। ধনী হতে কত অর্থ লাগে? পৃথক এক জরিপের সূত্রে সিএনবিসি জানিয়েছে, মার্কিন নাগরিকদের মতে, আর্থিকভাবে সুরক্ষিত বোধ করার জন্য বছরে গড়ে ২ লাখ ৩৩ হাজার ডলার (প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা প্রায়) উপার্জন থাকা দরকার। কিন্তু ধনী বোধ করার জন্য তাদের বছরে প্রায় অর্ধকোটি বা গড়ে ৪ লাখ ৮৩ হাজার ডলার (৫ কোটি ৩২ লাখ টাকা প্রায়) আয় করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রে মাত্র ৮ শতাংশ কোটিপতি নিজেদের ধনী মনে করেন : জরিপ

আপডেট সময় : ১২:৫৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩