ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

রাহুল গান্ধী এখন ‘কুলি’, মাথায় নিলেন লাগেজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে

এফএনএস
গায়ে কুলিদের লাল জামা। মাথায় নীল রঙের একটি লাগেজ। গতকাল বৃহস্পতিবার সকালে ভারতের দিল্লি আনন্দ বিহার রেলস্টেশনে এভাবেই দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, এদিন স্টেশন চত্বরে কুলিদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন রাহুল। তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরে কংগ্রেসের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখা হয়, জননেতা রাহুল দিল্লির আনন্দ বিহার স্টেশনে কুলিদের সঙ্গে দেখা করেছেন। সেখানে তিনি কুলি এবং মালবাহকদের কথা শোনেন। ভারত জোড়ো যাত্রা এখনও চলছে। বিভিন্ন পেশার মানুষদের সঙ্গে জনসংযোগ করতে রাহুলকে আগেও দেখা গেছে। গত জুনে দিল্লির করোল বাগ এলাকার একটি গ্যারেজে মিস্ত্রিদের সঙ্গে বসে বাইক সারাতে দেখা যায় তাকে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটন থেকে নিউইয়র্ক পর্যন্ত ট্রাকে সফর করেন রাহুল। ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালকরা প্রতিদিন কী কী সমস্যায় পড়েন, তা নিয়ে কথা বলেন রাহুল। একইভাবে দিল্লি থেকে চণ্ডীগড় পর্যন্ত ট্রাকে চড়ে ভারতীয় ট্রাকচালকদের সমস্যা বোঝার চেষ্টা করেন তিনি। আবার কর্নাটকে ভোটের প্রচারে গিয়ে অ্যাপভিত্তিক স্কুটারেও চড়তে দেখা যায় রাহুলকে। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার অনলাইন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাহুল গান্ধী এখন ‘কুলি’, মাথায় নিলেন লাগেজ

আপডেট সময় : ১২:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩