ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রুয়েটে ইউনিক কোডিং ও আওয়ামী দোসর মুক্ত সিন্ডিকেট ও সিলেকশন বোর্ড গঠনের দাবিতে মানববন্ধন

মো : রায়হান ইসলাম রনি, রাজশাহী
  • আপডেট সময় : ১২:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উত্তরপত্রে ইউনিক কোডিং পদ্ধতি চালু এবং সিন্ডিকেট ও সিলেকশন বোর্ডকে সকল প্রকার রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ জুলাই (শনিবার) সকাল ১১টায় রুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই ২০২৪ সালের অভ্যুত্থানের এক বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী ফোরাম সিন্ডিকেটে এখনো একটি রাজনৈতিক দলের নেতৃস্থানীয় সদস্য বহাল থাকায় শিক্ষার্থীরা হতাশ ও ক্ষুব্ধ। তারা বলেন, “আওয়ামী লীগের পেশাজীবি পরিষদের পদধারী ব্যক্তির একাধারে সিন্ডিকেট সহ বিভিন্ন কমিটিতে থাকা বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।”

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগে গঠিত সিলেকশন বোর্ডেও তৎকালীন ফাসিষ্ট দোসরদের প্রভাব থাকায় সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। এতে করে প্রশাসনের প্রতি আস্থা হারাচ্ছেন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীরা ১২ দফা দাবি উত্থাপন করেন। এসব দাবির অন্যতম ছিল উত্তরপত্র মূল্যায়নে ইউনিক কোডিং সিস্টেম চালু করা। তবে এক বছর পেরিয়ে গেলেও এই গুরুত্বপূর্ণ দাবিটি বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা প্রশাসনের সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত সময়সীমাসহ একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান প্রশাসনের কাছে। তাদের মতে, “বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হলে ফাসিষ্ট আমলের সকলকে অপসারণের মাধ্যমে রাজনৈতিক প্রভাবমুক্ত একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ নিশ্চিত করতেই হবে।”

পরিশেষে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুয়েটে ইউনিক কোডিং ও আওয়ামী দোসর মুক্ত সিন্ডিকেট ও সিলেকশন বোর্ড গঠনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১২:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫