ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ২০৫ বার পড়া হয়েছে

এফএনএস
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ‘অগভীর’ ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টায় ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চল। জানা গেছে, ভূমিকম্পটি সবচেয়ে বেশি অনুভূত হয় দেশটির মাসবাতে প্রদেশে। রাতের বেলা হঠাৎ করে শক্তিশালী কম্পনে ঘুম থেকে জেগে ওঠেন বেশিরভাগ মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাসবাতে প্রদেশের মূল দ্বীপের মিয়াগা গ্রামের ১১ কিলোমিটার দূরের একটি স্থানে। মাটির অগভীরে যেসব ভূমিকম্পের সৃষ্টি হয় সেগুলো অন্যান্য ভূমিকম্পের তুলনায় অনেক ভয়ানক হয়। অগভীর ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি হয়। ফিলিপাইনে মাঝরাতে ভূমিকম্প আঘাত হানায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া ভূমিকম্পের পর সুনামি সতর্কতাও জারি করা হয়নি। এদিকে মাসবাতে প্রদেশের পুলিশ প্রধান রলি আলাবানা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘এটি শক্তিশালী ভূমিকম্প ছিল। যখন কম্পন শুরু হয় আমি তখন ঘুমিয়ে ছিলাম। এরপর আমি জেগে যাই।’ বড় ভূমিকম্পের পর আফটারশকের (পরাঘাত) আতঙ্কে আছেন সাধারণ মানুষ। অনেকে এখন নিজ বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছেন। মাসবেত প্রদেশে গতকাল বৃহস্পতিবার সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। কারণ এখনো প্রদেশটি ছোট ছোট ভূমিকম্পে বার বার কেঁপে উঠছে। অপরদিকে ওসন অঞ্চলের পুলিশ প্রধান ক্যাপ্টেন রেডেন তোলেদো বলেছেন, ‘অনেকে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে চলে গেছেন। এমনকি আমিও সম্ভাব্য আফটারশকের কারণে বাইরে চলে এসেছি।’ তিনি জানিয়েছেন, ওসনে কোনো বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে যাবেন পুলিশ সদস্যরা। এর আগে ফিলিপাইনে সর্বশেষ ভূমিকম্প আঘাত হানে ২০২২ সালের অক্টোবর মাসে। সে সময় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি। ওই বছরেই জুলাইয়ে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ভূমিধসে ১১ জন প্রাণ হারান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

আপডেট সময় : ০২:৩৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩