সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ
রাজশাহী প্রতিনিধি :
- আপডেট সময় : ০৯:০০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ২৯৪ বার পড়া হয়েছে
বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক ইনকিলাবের রাজশাহী ব্যুরোর প্রাক্তন ব্যুরো সহকারী নগরীর শিরইল নিবাসী শায়খ আকমল লাভলু (৫৫) গত সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী এক কন্যা সন্তানসহ অসংখ্য স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।সোমবার (৯ জুন) রাত দশটায় শিরইল মসজিদে তার নামাজে জানাযা শেষে টিকাপাড়া কবরস্থানে দাফনকার্য সম্পূর্ণ করা হয়। নামাজে জানাযা ও দাফনকার্যে সাংবাদিক, সামাজিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক ও কথা সাহিত্যিক ডাঃ নাজিব ওয়াদুদ, সাংবাদিক আব্দুস সবুর, আব্দুল আওয়াল, রেজাউল করিম রাজু, রেজাউল মহিম তপন, কবির হোসেন ,মোঃ রায়হান ইসলাম রনিসহ প্রমুখ ব্যক্তি বর্গ ।




















